রোববার,

০৭ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

XFilesBd

ময়মনসিংহে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে মানবিক সহায়তা:

রবিন বরকত উল্যাহ, ব্যুরো চিফ ময়মনসিংহ 

প্রকাশিত: ০২:০২, ৩ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে মানবিক সহায়তা:

ময়মনসিংহে সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ এপ্রিল নিষিদ্ধ পল্লীর ৩০০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কর্মসূচিতে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন এ বি এম কাউসার জামান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, রাজু আহমেদ, উপ-পরিচালক, সমাজসেবা,  মোহাম্মদ আসাদুজ্জামান, প্রবেশন অফিসার, অ্যাডভোকেট নাহরিন সুলতানা নীলা ও রবিন বরকত উল্যাহ, স্বপ্ন বুনন সংস্থা,  শিবু পদ সরকার, শাপলা মহিলা সংস্থা, লাভলী (শুকতারা কল্যাণ সংস্থা)।

এছাড়া ৮ নং ওয়ার্ড শিশু সুরক্ষা কমিটি ও স্বপ্ন বুনন ফ্যাশন এন্ড টেইলার্সের কর্মীবৃন্দও সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি নিয়মিতভাবে চলমান থাকবে এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।