রোববার,

০৭ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

XFilesBd

তিনি ছিলেন এলাকার শতবর্ষী মহিয়সী নারী

রাজশাহীর সাংবাদিক অধ্যাপক সুলতান মাহমুদ রেজার মা রিজিয়া সরকার আর নেই

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০৭:৩০, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ০৭:৩৩, ২৮ এপ্রিল ২০২৬

রাজশাহীর সাংবাদিক অধ্যাপক সুলতান মাহমুদ রেজার মা রিজিয়া সরকার আর নেই

অনুসন্ধানী পত্রিকা এক্সফাইলস-এর রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বিশিষ্ট সমাজকর্মী ও রাজশাহী শাহ মখদুম কলেজের অধ্যাপক াধ্যাপক সুলতান মাহমুদ রেজার মা রিজিয়া সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহীর আহাম্মেদপুর এলাকার বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবিকা রিজিয়া সরকার এলাকার শতবর্ষী মহিয়সী নারী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।  তাঁর ছেলে সুলতান মাহমুদ রেজা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট, দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র সাংবাদিক, রাজশাহী শাহ মখদুম কলেজের সহকারী অধ্যাপক এবং রাজশাহী সিটি প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জীবনের শতবর্ষ অতিক্রম করা এই মহীয়সী নারী ছিলেন মমতা ও আদর্শের প্রতীক। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই কামনাই সবার। মরহুমার মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক মহল, শিক্ষক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিশেষ শোক জানিয়ে পরিবারের সমবেদনা কামনা করেছেন এক্সফাইলস পত্রিকার এডিটর ইন চিফ একুশে টেলিভিশনের প্রাক্তন প্রধান বার্তা সম্পাদক ডক্টর অখিল পোদ্দার। এছাড়া ঢাকাস্থ মিডিয়ানেট পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার শান্তি প্রার্থণা করে দোয়া মাহফির করা হয়েছে।