সোমবার,

১৩ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৮ ১৪৩৩

XFilesBd

বৃষ্টির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩২, ১৩ জুলাই ২০২৬

আপডেট: ০২:৩৫, ১৩ জুলাই ২০২৬

বৃষ্টির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ

দুর্যোগপূর্ণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  রোববার রাতে (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবং পরিবেশ প্রতিবেশ অনুকূলে না থাকায় সোমবারের পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা  স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর  নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের সিদ্ধান্ত  অনুযায়ী পরে জানানো হবে। তবে অধিভুক্ত কলেজ ও উপাদানকল্প   কলেজ এবং ইনস্টিটিউটের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জানা  যায়,  রবিবার মধ্যরাত থেকে হওয়া অবিরাম  ভারী বর্ষণের  ফলে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্থান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ -কুয়েত মৈত্রী হলের  সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে   শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত করার আবেদন জানান। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন সোমবারের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ  সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।