প্রকৌশল বিদ্যায় উচ্চশিক্ষা ও সুদূর প্রবাসে সফল ক্যারিয়ার গড়ে তোলার পর দেশের পর্যটন খাতের নান্দনিকতা বদলে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দেশে ফিরেছেন মার্কিন প্রবাসী সফল ব্যবসায়ী ও প্রকৌশলী মাসুদুর খান। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আরলিংটনের এই মেধাবী শিক্ষার্থী ও প্রকৌশলী দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটিতে তাঁর সৃজনশীলতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। ওরেগনের পোর্টল্যান্ডে তাঁর রয়েছে সুবিশাল ফুলের খামার, বাগান ও লাভজনক হোটেল ব্যবসা।

বিদেশের সফল ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তিনি বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি ঢাকা থেকে বিভিন্ন জেলায় আধুনিক ক্রুজ বা প্রমোদতরী পরিচালনার মাধ্যমে ভ্রমণপিপাসুদের নজর কেড়েছেন। তাঁর এই উদ্যোগের পরবর্তী আকর্ষণীয় গন্তব্য হিসেবে যুক্ত হয়েছে দেশের সুন্দরবন। ভ্রমণপ্রেমীদের জন্য সুন্দরবনের অন্দরমহলের রূপ বিশ্বমানের আতিথেয়তায় তুলে ধরতে চান এই উদ্যোক্তা।

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (BCFCC) আয়োজিত ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (BTTF 2026)-এ অংশ নিয়েছে তাঁর প্রতিষ্ঠান 'Everline Cruise'। ২৯ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলা এই মেলায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য দেওয়া হচ্ছে সর্বোচ্চ ছাড় এবং বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ফ্রি সুন্দরবন ক্রুজ জেতার সুযোগ। মেলা শেষে লটারির মাধ্যমে বিজয়ী দুই জন সৌভাগ্যবান অতিথি (প্রত্যেকে একজন সঙ্গীসহ) খুলনা-সুন্দরবন-খুলনা রুটে ৩ দিন ও ২ রাতের রোমাঞ্চকর ক্রুজ ভ্রমণের সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ মিলিয়ে দীর্ঘ ২২ বছরের পেশাগত ও আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে পর্যটন খাতে সর্বাধুনিক সেবা ও আতিথেয়তা নিশ্চিত করতে চান প্রকৌশলী মাসুদুর খান। নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্ব দরবারে নতুন আঙ্গিকে তুলে ধরতে তাঁর এই বহুমাত্রিক পরিকল্পনা দেশের পর্যটন শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
