যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে জাপান থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বিলম্বিত হয়েছে। ফ্লাইটটি বর্তমানে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিজি-৩৭৭ ফ্লাইটটি নির্ধারিত সময়ে নারিতা বিমানবন্দর থেকে যাত্রা করতে পারেনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজটির নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ করছেন বিমানের ফ্লাইট ক্রু ও প্রকৌশলীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ফ্লাইটটির বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সরকারি সফরে জাপানে অবস্থান করছেন। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া দুই দেশের সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফর শেষে আজ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
