বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬

|

চৈত্র ৪ ১৪৩২

XFilesBd

তালিকায় রয়েছে তিনটি দেশ

অবৈধ অভিবাসীদের ফেরাতে প্রণোদনা দেবে ট্রাম্প প্রশাসন

নিউ ইয়র্ক থেকে বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৮, ১৯ মার্চ ২০২৬

অবৈধ অভিবাসীদের ফেরাতে প্রণোদনা দেবে ট্রাম্প প্রশাসন

অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগে নতুন প্রণোদনামূলক কর্মসূচি হাতে নিয়েছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার নতুন এই কর্মসূচির কথা জানায় দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এতে বলা হয়েছে, ভারত, চীন কলম্বিয়ার অভিবাসীরা নিজ দেশে ফিরতে হাজার ৬০০ ডলার পর্যন্ত প্রণোদনা পাবেন।

শুধু আর্থিক সহায়তা নয়, দেশে ফিরে গেলে বিমানের টিকেটের টাকাও দেবে ট্রাম্প প্রশাসন। এই কর্মসূচির প্রচারে নিজেদের এক্স হ্যান্ডেলে তিনটি বি প্রচার করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ভারত, চীন কলম্বিয়াকে নিয়ে বানানো এসব প্রচারপত্রে দেশগুলোর বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি ব্যবহার করা হয়েছে। সঙ্গে এসব দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার আহ্বান জানানো হয়েছে। ডিএইচএস বলেছে, “সিবিপি হোম (অ্যাপ) ব্যবহার করে স্বেচ্ছায় দেশে ফিরতে গ্রহণ করুন বিনামূল্যের বিমান টিকেট, সঙ্গে নিন হাজার ৬০০ ডলারের প্রণোদনা।

স্বেচ্ছায় প্রত্যাবাসনের ক্ষেত্রে চার ধরনের প্রণোদনার কথা বলেছে ডিএইচএস। এর মধ্যে রয়েছে

. অপরাধমূলক কর্মকাণ্ড নেই, এমন অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়তে চাইলে তাদের আটক করা বা আইন প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা দেখানো হবে।

. যেসব অধৈব অভিবাসী যুক্তরাষ্ট্র ছাড়বেন, তাদের দেশ না ছাড়ার কারণে আরোপিত জরিমানা মওকুফ করা হবে। চাইলে তাদের দ্রুত দেশে ফেরার ব্যবস্থাও করা হবে।

. অভিবাসীদের সাধারণ যাত্রীর মতো নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। তাদের গ্রেপ্তার, আটক বা শারীরিক হয়রানি করা হবে না।

. যুক্তরাষ্ট্র ছাড়ার চূড়ান্ত আদেশের পরেও যদি কেউ তা অমান্য করে জরিমানার মুখে পড়েন, স্বেচ্ছায় ফেরার ক্ষেত্রে সেই জরিমানাও মওকুফ হবে।