সাপ্তাহিক অপরাধচিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক এবং ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের (পিজেএফ) কার্যনির্বাহী সদস্য ও ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্ট ফোরামের অন্যতম সদস্য, মো. আলমগীর হোসেনের মমতাময়ী মা নুরজাহান বেগম (৮০) আর নেই। গত ২ অক্টোবর ২০২৬ তারিখ রোজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমা নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, এর আগে তিনি দুইবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। বৃহস্পতিবার হৃদ্যন্ত্রের জটিলতা দেখা দিলে তাঁকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় নিজ বাড়িতে পাশে ভাজনা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক রাজনৈতিক,নৃত্রিবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাপ্তাহিক অপরাধচিত্র পত্রিকার সম্পাদক আলহাজ্ব মো. সাহিদুজ্জামান, ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ) এবং ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের (এমজেএফ) নেতৃবৃন্দ এবং বিশিষ্ট গণমাধ্যব্যক্তিত্ব, কলামিস্ট, কবি, লেখক, ও গবেষক ড. অখিল পোদ্দার ।
শোকবার্তায় তাঁরা মরহুমা নুরজাহান বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
মায়ের মৃত্যুতে সাংবাদিক মো. আলমগীর হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা গভীর শোকাহত। স্বজনরা মরহুমার রুহের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
