বুধবার,

০৭ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২১ ১৪৩৩

XFilesBd

সাংবাদিক আলমগীর হোসেনের মায়ের প্রয়াণে এক্সফাইলস পরিবারের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫২, ৬ অক্টোবর ২০২৬

সাংবাদিক আলমগীর হোসেনের মায়ের প্রয়াণে এক্সফাইলস পরিবারের গভীর শোক

অনুসন্ধানী পত্রিকা 'এক্সফাইলস' পরিবারের শুভান্যুধ্যায়ী বিশিষ্ট সাংবাদিক আলমগীর হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এক্সফাইলস পরিবার।

এক শোকবার্তায় এক্সফাইলস-এর চিফ এডিটর, বিশিষ্ট গণমাধ্যমব্যক্তিত্ব, লেখক ও গবেষক ড. অখিল পোদ্দার বলেন, "সাংবাদিক আলমগীর হোসেনের মতো একজন ইনডেপথ জার্নালিস্টকে যিনি গর্ভে ধারণ করেছিলেন ও তৈরি করেছিলেন, সেই মা যেমন মহান তেমনি বিশাল। আজ সেই বিশাল পৃথিবী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনা করি।"

শোকবার্তায় ড. অখিল পোদ্দার মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যেন পরিবারটি এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি লাভ করে।

উল্লেখ্য, সাংবাদিক আলমগীর হোসেন সাপ্তাহিক ‘অপরাধচিত্র’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের (পিজেএফ) কার্যনির্বাহী সদস্য এবং ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্ট ফোরামের বিশিষ্ট সদস্য হিসেবে গণমাধ্যম অঙ্গনে সক্রিয় রয়েছেন।