রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা ও ডেবিট কার্ড পাওয়ার সুযোগ নিয়ে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের এক প্রচার বার্তায় জানানো হয়, আগামী ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে ক্যাম্পেইনটি চলবে।

ক্যাম্পেইনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি বিনামূল্যে ডেবিট কার্ড এবং ডুয়েল কারেন্সি কার্ডের সুবিধাও পাবেন তারা।
শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং সহজে ডিজিটাল ও আধুনিক ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রবীন্দ্র ভবনের সামনে উপস্থিত হয়ে সেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
