বুধবার,

২৫ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

XFilesBd

সৈকত হাবিব-একগুচ্ছ কণাকবিতা

সৈকত হাবিব

প্রকাশিত: ০৩:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৩:২২, ২৫ সেপ্টেম্বর ২০২৫

সৈকত হাবিব-একগুচ্ছ কণাকবিতা

সৈকত হাবিবের  একগুচ্ছ কণাকবিতা

১.

প্রজাপতিটা

পাখা নেড়েই চলেছে

অথচ সে মৃত

 

২

মৃতরা হয়তো

প্রেম বোঝে না

তবু তুমি কি

ভালোবাসবে না?

 

৩

আয়না তখনই জীবিত

যখন তুমি

তার ভেতরে থাকো

 

৪

মানুষ যুগপৎ

তার নিজের

প্রভু ও দাস

 

৫

কে তুমি

অসীম শূন্যতার ভেতর

একটি খুব ছোট্ট বিন্দু

 

৬

কত তুচ্ছ তুমি

যখন ব্যাকটিয়ারাও

তোমার যমদূত

 

৭

হাওয়া কি ঈশ্বর

সে তোমার প্রাণবিন্দু

অথচ অদৃশ্য

 

৮

নাম জীবনানন্দ

অথচ বেদনার

কী তীব্র সিন্ধু

 

৯

মানুষ ব্রহ্মাণ্ডের

তুচ্ছ ধূলি

তবু জানে তার ভাষা

 

১০

শিকারি কি জানে না

হরিণেরও

একটা হৃদয় ছিল