বুধবার,

২৫ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

XFilesBd

ব্লাঙ্ক চেকে ঋণ ঃ  পাওনা পরিশোধে পথে বসছে মানুষ ॥এ্যডঃ গৌতম কুমার রায়॥ 

সুব্রত সরকার

প্রকাশিত: ১৬:৫৭, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৭, ২৫ নভেম্বর ২০২৬

ব্লাঙ্ক চেকে ঋণ ঃ  পাওনা পরিশোধে পথে বসছে মানুষ ॥এ্যডঃ গৌতম কুমার রায়॥ 

এ্যডঃ গৌতম কুমার রায়॥

নিজের অভাবের কারণে কারও কাছ থেকে ঋণ নেওয়াটা অপরাধের নয়। আবার কাউকে ঋণ দিতে গিয়ে পদ্ধতিগত জালে ফেলে ঋণ গ্রহীতাকে সর্বশান্ত করাটাও কোন মানবিক কাজ হতে পারে না। নিজের অক্ষমতার জন্য কারও নিকট হতে শর্ত সাপেক্ষে আর্থিক সুবিধা নেওয়াটা এক ধরণের দূর্বলতা হলেও ঋণ গ্রহীতাকে সুযোগ বুঝে  কৌশলগত জালে বাউন্ডারী দিয়ে ঘিরে রেখে সুযোগমত ঝাঁপিয়ে পরাটাও গর্হিত কাজ বটে। বিশেষ করে জামানতের নামে পুঁজি গুছিয়ে নিয়ে, ঋণ পরিমাণে কম দিয়ে সেভিং হিসাবের নামে বা কর্তৃপক্ষের মর্জিতে বীমা করিয়ে, গ্রহীতার গচ্ছিত টাকায় মুনাফা কম দিয়ে, পুরো টাকার পরে মোটা চক্রবৃদ্ধি হারে সুদ হিসেব করে তা আদায় করা। ঋণ জামানত হিসেবে ব্লাংক চেক স্বাক্ষর করিয়ে ফিগার ফাঁকা রেখে আদায় করা। জামানতকারী হিসেবে কোন দলিল, সরকারী চাকুরের সম্মতি নেওয়া কিংবা কোন বিশেষায়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে জামিনদার করা হয়। ব্যাংক,বীমা, এনজিও, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান এমন কি ব্যক্তি বিশেষ এর কাছ থেকে আর্থিক সহায়তা নিতে গিয়ে কিংবা প্রতিষ্ঠান হতে সহায়তা দিতে গিয়ে এমন কৌশলে জিম্মাদারিত্বের আশ্রয় নেওয়া এখন যেন নিয়মে পরিণত হয়েছে। ব্লাংক চেক নিজের না হলেও গ্রহীতার স্ত্রী, মা, বাবা, আপন ভাই এমন নিকট সম্পর্কীত স্বজনের ব্লাঙ্ক চেক স্বাক্ষর করিয়ে টাকার অংকটা এবং তারিখ ফাঁকা রেখে চেক নেওয়া হচ্ছে। তারপর সময়মত ফাঁকা ঘরে অনেকটা ইচ্ছেমত টাকার অংকটা এবং তারিখ বসিয়ে নিয়ে ব্যাংক এর হিসেবে জমা দিয়ে চেক হিসেবে “পর্যাপ্ত টাকা নেই” মর্ম্মে ঘোষণা করে চেক ডিজ-অনার করিয়ে নেওয়া হয়। এরপর টাকা আদায়ের জন্য ঋণ পরিশোধের নির্দিষ্ট মেয়াদ এর পূর্বেই যদিও ব্লাঙ্ক চেক দেওয়া অপরাধ বা হস্তান্তর ব্যাংকিং আইনে নিষিদ্ধ কিন্তু প্রতিষ্ঠান স্বাক্ষর যুক্ত ব্লাঙ্ক চেক একাধিক মর্টগেজ হিসেবে না নিয়ে কেউই ঋণ প্রদান করে না। বে-সরকারী প্রতিষ্ঠানগুলোর ঋণ দেওয়ার অলিখিত পূর্ব শর্তই যেন ব্লাঙ্ক চেক নেওয়া। আইনগত নোটিশ দিয়ে নির্ধারিত সময়ে আদালতে মামলা করে ঐ টাকা পরিশোধ করতে গিয়ে সংশ্লিষ্ট ঋণ গ্রহীতা চোখ-মুখে অন্ধকার দেখছে। এতে তাঁর সম্পদ এবং গোছানো সংসার ভেঙে যাচ্ছে। জামিনদারেরা উপকার করতে গিয়ে চুক্তি ও শর্তের বেড়া জালে আটকে গিয়ে অহেতুক বিড়ম্বনায় পড়ছে। এমনকি জামিনদারগণের রক্ষিত চেক দিয়ে তাদের বিরুদ্ধে হয়রানি মুলক মামলা দায়ের হচ্ছে।  এতে সামাজিক শৃঙ্খলা ভেঙে যাচ্ছে। অহেতুক দূর্দশার জন্য পথে বসছে পরিপাটি অনেক পরিবার। ঋণ পাশের নামে গ্রহীতার পাশ বহিঃ হাতিয়ে নিয়ে এবং ঋণ দেওয়ার সময়ে সেভিংস এর নামে কেটে রাখা টাকার কোন হদিস না মিললেও পুরো টাকার উপর চড়া সুদের মাসুল গুনতে গিয়ে ত্রাহী ত্রাহী অবস্থা ঋণ গ্রহীতার। দিনে দিনে টাকা লেনদেনের পরিমাণ বাড়তে থাকে। ঋণ বিষয়ের নানাবিধ ঝুঁকি মোকাবিলার জন্য ১৮৮১ খ্রিস্টাব্দের “নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট এ্যক্ট প্রয়োগ করা শুরু হয়। ২০০৬ খ্রিস্টাব্দে তদানিন্তন সরকার অনিবন্ধিত বায়না নামা বাতিল করেন। তখন হতে রেজিষ্ট্রি বায়না ছাড়া বায়না নামার কোন মামলা অচল। এনআই এ্যক্ট এর বহুল ব্যবহার শুরু হয় ২০০০ খ্রিস্টাব্দ পর হতে। মুক্ত বাজার অর্থনীতির পরিধি বিস্তৃতি হওয়ায় ব্যবসায়িক লক্ষ্যকে অধিক সহজ ও উপায় মুলক করতে মর্টগেজ হিসেবে চুক্তিনামার সাথে ব্লাঙ্ক চেকের ব্যবহার বাড়তে থাকে।
চেক ডিস-অনার হওয়াটা মারাত্মক ফৌজদারী অপরাধ। “নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট এক্ট ১৮৮১” এর পরবর্তী সংযোজন হলো ১৯৯৪ খ্রিস্টাব্দের আইনের ধারা ১৯ আইন বলে। ‘দি নেগোসিয়েবল ইন্সট্্রুমেস্ট এ্যক্ট-১৮৮১’ এর ১৭ নং অধ্যায়ের ১৩৮ ধারা হতে ১৪১ ধারা পর্যন্ত ব্যবহার হয়েছে। এ বিষয়ে গত ২০২৪ খ্রিস্টাব্দে এক সতর্ক করে নতুন নিয়ম করেছে সরকার। যেমন, হিসেবে অপর্যাপ্ত টাকা থাকলে চেক ইস্যু না করাই শ্রেয়। এজন্য ব্যাংক কর্তৃপক্ষ এমন গ্রাহককে সতর্ক করতে পারে। আবার সত্যিকার অর্থে চেক হারিয়ে গেলে থানায় সাধারণ ডাইরী করা যেতে পারে। ঋণ গ্রহণে জামানত হিসেবে ব্লাংক চেক নেওয়াটা বেমানান। এ বিষয়ে প্রচলিত আইনে প্রতিকার প্রার্থনা করতে পারে। দাতা এবং গ্রহীতা উভয়ের জন্য চেক ব্যতিরেকে নগদে লেনদেন করতে পারলে অহেতুক ঝামেলা সৃষ্টি হয় না। এবিষয়ে চেক প্রদানের ৬ মাসের মধ্যে একাধিক বার চেক ব্যাংকে জমা দেওয়া যায়। চেক ডিজ-অনার হওয়ার পর নির্দিষ্ট ৩০ দিনের মধ্যে আইনি নোটিশ প্রদানের ৩০ দিবস অতিবাহিত হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে কোর্টে সি আর মামলা দায়ের করা হয়। যা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিংবা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করতে হয়। 
আইনি নোটিশ প্রদান-প্রাপ্তি অথবা প্রদানের তারিখের মধ্যে প্রাপ্তির তারিখ হতে ৩০ দিন অতিবাহিত হলে মামলা দায়েরের কারণ উদ্ভব হয়।সেই তারিখ হতে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে অভিযোগ বা মামলা দায়ের করতে হয়। তবে লক্ষ্য রাখতে হবে যে, পাওনা টাকার পরিমাণ যদি ১-৩ লাখের নিচে হয় তবে তা মেটানোর জন্য লিগ্যাল এইড অফিসে আপোষ বা মধ্যস্থতায় আবেদন করতে হয়। সেখানে পাওনা পরিশোধের বিষয়টি সমাধান না হলে পরে তার জন্য তাদের প্রতিবেদন নিয়ে সংশ্লিষ্ট আদালতে অভিযোগ করা যাবে। তবে ৫ লাখের উপরের পাওনা দাবীর সুরাহার জন্য সংশ্লিষ্ট আদালতে যেতে হয়। 
এক্ষেত্রে বিচারিক পদ্ধতিতে বর্তমানের নি¤œ অংশের টাকার অভিযোগ বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালতেউচ্চ অংশের জন্য বিজ্ঞ যুগ্ম দায়রা জজ আদালতে দুই ভাগে বিচার নিষ্পত্তি হয়ে চলেছে। তার একটি সিআর মামলা এবং অপরটি সেশন মামলা। তবে মামলার ধরণ যাই হোক না কেন সিআর এবং সেশন উভয় মামলাই জামিন যোগ্য।
বিজ্ঞ বিচারিক আদালত সমুহ আইনানুগ ভাবে বিচার কার্য শেষ করতে শাস্তি সর্বোচ্চ ১ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড বা উভয় দন্ড দিতে পারেন। তবে কখনও কখনও বিজ্ঞ আদালত সাজা ১৫ দিন বা ১-২-৩ মাস দেওয়ায় অনেক সময় আসামী পক্ষ কারাবরণ করে টাকা পরিশোধ না করেই সাজা ভোগ মেনে নেয়। কখনও ৩৮৬ ধারায় প্রতিকারের কথা আদেশে উল্লেখ করলে তার জন্য বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেটের স্মরণাপন্ন কোন কোন প্রকৃত পাওনাদার বিলম্ব প্রতিকারের জন্য উৎসাহ হারাচ্ছে। আবার এটাও প্রতীয়মান হয় যে, বিজ্ঞ উচ্চ আদালতের সিদ্ধান্ত সকল নি¤œ আদালতে সব প্রতিপালন না হওয়ায় অসাধু বাদীর মামলায় নির্দোষ বিবাদী সাজা পেয়ে যেতে পারে। তারপর কম সাজা দেওয়ায় প্রকৃত আসামী সাজা খেটে মুক্তি পাওয়ায় প্রকৃত পাওনাদার নিঃস্ব হচ্ছে। দেখার বিষয় হলো যে পক্ষ ঋণ দিচ্ছে তাদের আয়ের উৎস্য কি এবং কোথা হতে এসেছে।যাকে ঋণ দেওয়া হচ্ছে সেই ঋণ গ্রহীতার ঋণ গ্রহণের কত পরিমাণ বহন করার সক্ষমতা আছে কিনা। তা যাচাই করে নেওয়া। অহেতুক দূর্বলতার সুযোগ নিয়ে একজন গ্রহীতাকে আইনের বাউন্ডারীতে আবদ্ধ করে ঋণ গ্রহণের ভার বিচার না করে বা ব্যবহারের কৌশল যাচাই না করে অহেতুক বিড়ম্বনায় ফেলে নিঃস্ব করে দেওয়াটা আমাদের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তায় ঝুঁকি তৈরী করে দেওয়া হচ্ছে। এর সাথে যে বিষয়টা ভাবনীয় তা হলো বাউন্ডারী বেস্টনীতে পরে গ্রহীতার দূর্বলায় তার গচ্ছিত টাকার উপর লভ্যাংশ না দেওয়া। সুদ নিরুপণে ইচ্ছে মাফিক সময় ও হার চাপিয়ে দেওয়া, গ্রহীতার পরিশোধিত অর্থের হিসেব তাকে না জানানো। পাশ বহিঃ ঋণ দাতার হেফাজতে রেখে তাকে অন্ধকারে রাখা। প্রকৃত পাওনার সাথে গ্রহীতার টাকার সমন্বয় না করে টাকা দাবী করা হয়েও থাকে।  
সম্প্রতি দেশের একটি জেলা পর্যায়ে এ বিষয়ে বিচার করার ক্ষমতাবান আদালতের থেকে পাওয়া পরিসংখ্যানে দেখা যায়, প্রতি মাসে সংশ্লিষ্ট আদালত সমুহে প্রায় ৫০০ টি বা কোন কোন মাসে তার চেয়েও বেশী চেক ডিজ-অনার মামলা রুজ্জু হয়। এভাবে দেশের সার্বিক চিত্রটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে, তা মারাত্মক বটে। সম্প্রতি কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান “আহাদ এ্যাগ্রো” এতদ বিষয়ে গুটিকয় ব্যাক্তির বিরুদ্ধে ৫ টি হারিয়ে যাওয়া চেকের বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরী করেছে। আবার চেক গ্রহীতা এবং দাতা পরস্পরে আইনি নোটিশও পাঠিয়েছে। কেননা চেক গ্রহীতা  তার আগে ব্লাঙ্ক ঐ চেক ডিজ-অনার দেখিয়ে ১ শত কোটি টাকারও অধিক পাওনা আদায়ে ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে উকিল নোটিশ দিয়েছে। নি¤œ আদালতের রায়ের বিরুদ্ধে আপীল মামলা দায়ের ব্যবস্থার বিধান রয়েছে। তবে অনেকে তাদের সাজা মোকাবিলা করতে গিয়ে কিংবা তাদের সন্মান রক্ষার্থে রায়ে প্রদত্ত অর্থ পরিশোধ করে নিজেকে রেহায় করিয়ে নেয়। যারা তা দিতে অসমর্থ তারা প্রদত্ত সাজা খেটে তাদের দায় থেকে মুক্ত হয়।
‘দি নেগোসিয়েবল ইন্সট্্রুমেস্ট এ্যক্ট-১৮৮১’ এর সেকশন ১৩৮ নতুন করে সংযোজন করা হয়। দন্ডিত ব্যাক্তিকে অবশ্যই মামলার রায়ে বর্ণিত পাওনা টাকার অর্ধেক টাকা আদালতে জমা প্রদান করে আপীল করার বিধান রয়েছে। যেটা কিনা আপীল দায়েরের পূর্ব শর্ত। চেক ডিজ-অনার মামলা দায়ের করতে প্রথম থেকে শেষ অব্দি সংঘটিত বর্তমান পদক্ষেপ অনেকটা জটিল বা অস্বচ্ছতায় আছে। যে বিষয়গুলোকে উতোপূর্বে কয়েকবার জারিকৃত পরিপত্র, অধ্যাদেশ কিংবা আইন সংশোধন করে নেওয়া হয়েছে। এরপরেও বর্তমানের বিষয়টি সরাসরি সহজে নেই বলে ভুক্তভোগীরা অনেকে মনে করেন। এই বিষয়কে আরো সহজ চলমান প্রক্রিয়াতে আনলে ভালো হবে।
সার্বিক বিষয়ে দেখা যায় ঋণ প্রদানের জন্য দাতার যতটা ইচ্ছে তার চেয়ে ঋণ গ্রহণে অধিক আগ্রহী গ্রহীতা। এভাবে সময় ক্ষেপন করে চেক নিয়ে ¯্রফে প্রতারণার জন্য উদ্ভব হচ্ছে মামলা। মোকদ্দমার বিচারের ফলাফলে কখনও দাতা আবার কখনও গ্রহীতা নিঃস্ব হচ্ছে। এর থেকে সৃষ্টি হচ্ছে পারিবারীক এবং সামাজিক অশান্তি।

লেখক ঃ আইনবিদ, কলামিস্ট এবং সরকার প্রদত্ত উদ্ভাবনী  পেটেন্ট স্বত্ব অধিকারী।