রোববার,

১৯ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৩ ১৪৩৩

XFilesBd

উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০৩:৩৬, ২৬ এপ্রিল ২০২৬

উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য

ঢাকার উত্তরা ১৫ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়ি, ৬ নম্বর রোড এলাকায় গতকাল সন্ধ্যায় গৃহবধূ আমেনা আক্তার নওরীনের (২৪) মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি । 
স্থানীয়দের একাংশের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত ঘটনা হতে পারে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছে। এ বিষয়ে তুরাগ থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
বর্তমানে মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত সত্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা চলছে। নিহতের স্বামী লুতফুল্লাহিল আশিক  ও  তার পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও, এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। “নওরীন (২৪), ময়মনসিংহ জেলার সদর মাসকান্দা এলাকার বাসিন্দা এবং শান্তা মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।”