রোববার,

১৯ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৩ ১৪৩৩

XFilesBd

মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলাচলের সময় বৃদ্ধি

সুব্রত সরকার

প্রকাশিত: ০২:৩৭, ১১ মে ২০২৬

আপডেট: ০২:৪৩, ১১ মে ২০২৬

মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলাচলের সময় বৃদ্ধি

কর্তৃপক্ষ মেট্রোরেলে অতিরিক্ত বগি ও রাত ১১টা পর্যন্ত চলাচলের সময় বৃদ্ধি করার সিদ্ধান্তে যাত্রিসাধারণ উপকৃত হবে যাহা আগামী ১২ মে ২০২৬ ইং তারিখ থেকে বাস্তবায়ন হবে মর্মে আদেশ জারি হওয়ায় মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম ও মেট্রোরেল কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ  জ্ঞাপন করছি।
ধন্যবাদন্তে:
তরুন কুমার ঘোষ
সহসভাপতি
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)

তরুন কুমার ঘোষ বলেন,

রাজধানীর যাত্রীসেবায় বড় সুখবর দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মেট্রোরেলে অতিরিক্ত বগি সংযোজন এবং রাত ১১টা পর্যন্ত চলাচলের সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 এর ফলে অফিসফেরত ও রাতের যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-এর সহসভাপতি তরুন কুমার ঘোষ এক বিবৃতিতে মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এবং মেট্রোরেল কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।


“মেট্রোরেলে অতিরিক্ত বগি সংযোজন ও চলাচলের সময় বৃদ্ধি করার সিদ্ধান্তে সাধারণ যাত্রীরা উপকৃত হবেন। এটি রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করবে।”

বিশেষজ্ঞদের মতে, নতুন এই উদ্যোগের ফলে মেট্রোরেলে যাত্রীচাপ কমবে এবং নগরবাসীর যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে।