রাজধানী সংলগ্ন পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন খিলক্ষেতে অবস্থিত মেট্রোপ্লেক্স স্পোর্টিং-এর প্লে গ্রাউন্ডে আজ ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে শুরু হয়েছে দু’দিনব্যাপী বিশাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান।

চায়না দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত দুই দিনব্যাপী (১৮ ও ১৯ সেপ্টেম্বর) এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও বিদেশের ভিভিআইপি, ভিআইপি এবং সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেট্রোপ্লেক্স স্পোর্টিং-এর চেয়ারম্যান আব্দুল মুজিব চৌধুরী বলেন, খেলাধুলার পাশাপাশি এই আয়োজনে চায়নিজ কমিউনিটির নানা ধরনের ঘরোয়া অনুষ্ঠান ও আড্ডার আয়োজন রাখা হয়েছে। রাজধানীর ক্রীড়ামোদী মানুষের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মেট্রোপ্লেক্স স্পোর্টিং-এর এই বিশেষ আয়োজন আগামী কালও অব্যাহত থাকবে।
