ময়মনসিংহ শহরের চামড়া গুদাম এলাকা থেকে একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তি হৃদয় আল হাসান, যিনি স্থানীয়ভাবে কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বে মাদক, চুরি ও ছিনতাইসহ অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই মাদক কারবারি খোলামেলা ভাবে মাদক ব্যবসা চালাতো। এলাকাবাসীর অভিযোগ , তার মা, বোন এবং মামা আনোয়ারও এ অবৈধ কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত।
আরও অভিযোগ রয়েছে, তাদের মাদক ব্যবসা এতটাই বেপরোয়া ছিল যে, জনসমাগমস্থল এমনকি ধর্মীয় পবিত্র স্থান মসজিদেও মাদক বিক্রির ঘটনা ঘটেছে।
এরপর সচেতন এলাকাবাসী মানববন্ধন, মিছিল সহ বিভিন্ন ভাবে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এদের গ্রেফতারের দাবি জানিয়ে ২১/০১ /২০২৬ এলাকার জ্যেষ্ঠ ব্যক্তিদের স্বাক্ষরসহ প্রশাসন, সাংবাদিক ও সংশ্লিষ্ট মহলে বিষয়টি অবহিত করা হয়। অভিযুক্তদের মধ্যে ইয়াসমিন, মাসুদ রানা, নিরব, নির্জন, নিলয়, মানিক ও আনোয়ারের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান এলাকার এমন শীর্ষ মাদক কারবারীর আটকের খবরে স্বস্তি ফিরে এসেছে ।
তারা বলেন যুবকদের মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে এই ধরনের সন্ত্রাসী মাদক কারবারিদের
বিরুদ্ধে সচেতন মানুষদের এক হওয়া দরকার । তাহলে সমাজে ধীরে ধীরে মাদকের প্রভাব কমে আসবে ।
শেষে বাকিদের গ্রেপ্তার করা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হৃদয়কে জামিন না দেওয়ার অনুরোধও জানান ।
