শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ২ ১৪৩৩

XFilesBd

আইনশৃঙ্খলা রক্ষা ও সাহসিকতার স্বীকৃতি: ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই জাকির আল আহসান

মহসিন খান বুলবুল, সাভার

প্রকাশিত: ০২:২২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষা ও সাহসিকতার স্বীকৃতি: ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই জাকির আল আহসান

আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন, মামলার বস্তুনিষ্ঠ তদন্ত এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলার সেরা সাব-ইনস্পেক্টর (এসআই) আগস্ট-২০২৬ হিসেবে সম্মাননা পেয়েছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির আল আহসান। ঢাকা জেলা পুলিশ লাইনসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর সাভারের আমিনবাজারে আলোচিত পুলিশ হত্যা মামলার প্রধান আসামি জহিরুলকে মাত্র ঘণ্টার ঝটিকা অভিযান চালিয়ে গ্রেফতার এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটানোর নেপথ্যে মূল ভূমিকা পালন করেন এই কর্মকর্তা। বিশেষ করে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং এলাকার চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতার করতে তিনি বিশেষ তৎপরতা দেখান। এছাড়া সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল থেকে অপরাধীদের দ্রুততম সময়ে শনাক্ত গ্রেফতার করে সাভারের আইনশৃঙ্খলা পরিবেশ স্থিতিশীল রাখতে তাঁর পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়।

পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় এসআই জাকির আল আহসান বলেন, "যেকোনো কাজের স্বীকৃতি কর্মস্পৃহা উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জন কেবল আমার একার নয়; আমিনবাজার পুলিশ ফাঁড়ির প্রতিটি সদস্যের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অপরাধমুক্ত সমাজ গঠনে এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।"

সম্মাননা প্রদানকালে জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, জনগণের আস্থা অর্জন পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনকারী সদস্যদের ধরনের মূল্যায়ন পুলিশ বাহিনীর সামগ্রিক কাজের গতি বাড়াবে। ভবিষ্যতেও ঢাকা জেলাজুড়ে অপরাধ দমন জনসেবায় কর্মকর্তাদের এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এদিকে, জাকির আল আহসান জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় আমিনবাজার এলাকার সাধারণ মানুষের মাঝেও আনন্দ স্বস্তি দেখা গেছে। স্থানীয় অধিবাসীদের মতে, ভালো কাজের এই উপযুক্ত মূল্যায়ন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের কর্তব্যের প্রতি আরও বেশি আন্তরিক নিষ্ঠাবান করে তুলবে।