নয়াদিল্লি: ভারতের সার্ভিস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (এসইপিসি) আয়োজিত বৃহৎ আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম এক্সপো "সঞ্জীবনী-২০২৬"-এর জমকালো অনুষ্ঠানে (৮ সেপ্টেম্বর ২০২৬) আন্তর্জাতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল বাংলাদেশের প্রথম সরকারি ভাবে রেজিস্টার্ডকৃত মেডিকেল ট্যুরিজম সংস্থা "বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশন (বিএমটিএ)"। ৩৯ - টি দেশের শীর্ষস্থানীয় মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশন (বিএমটিএ)-কে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মুরাদ হোসেন।

এই আন্তর্জাতিক আত্মপ্রকাশ বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশে মেডিকেল ভ্যালু ট্রাভেল, স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহযোগিতার সম্ভাবনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব জনাব মো. শাহাদাত রশিদ (আপন), গভর্নিং বডির সদস্য জনাব কাওসারুল হক খান, জনাব মুশফিকুর রহমান, নিশাত দিনা, জনাব ফজলে এলাহী এবং জনাব রবিন লাল সহ ফাউন্ডেশনের অন্যান্য বিশিষ্ট সদস্য ও প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সার্ভিস এক্সপোর্ট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়
