মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৬ ১৪৩২

XFilesBd

মেলায় এসেছে সৌম্য সালেকের দুটি নতুন বই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৩, ১০ মার্চ ২০২৬

মেলায় এসেছে সৌম্য সালেকের দুটি নতুন বই

অমর একুশে বইমেলা ২০২৬-এ পাওয়া যাচ্ছে কবি সৌম্য সালেকের নতুন দুটি বই। জলধি থেকে বের হয়েছে কবিতাগ্রন্থ 'অতিযাপনের ক্ষয়ক্ষতি' এবং ছিন্নপত্র থেকে এসেছে নাটকের বই 'স্বপ্নবন্দী ও অন্যান্য নাটক। বইমেলায় জলধির ৭৬২-৭৬৩ নম্বর স্টলে কবিতা এবং ছিন্নপত্রের ১০০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে নাটকের বইটি। 

কবিতার বইটি নিয়ে সৌম্য সালেক বলেন : '২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ এর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে এই ৫২টি কবিতা লেখা হয়েছে। এ সময়কালের দেশীয় এবং বৈশ্বিক নানাবিধ ঘটনাপ্রবাহ যা আমাদের তাড়িত ও আলোড়িত করেছে তার নির্যাস এবং কবি-হৃদয়ের সংরক্ত সংবেদ এখানে ধ্বনিত হয়েছে। কবিতাপ্রেমী পাঠকরা এখানে নতুন কবিতার আস্বাদ পাবেন বলে আমি আশাবাদী।' 'অতিযাপনের ক্ষয়ক্ষতি' বইটির প্রচ্ছদ করেছেন খালেদ চৌধুরী এবং বইটির মূল্য ২৫০টাকা। 

 

নাটকের বই সম্পর্কে তিনি বলেন : "'স্বপ্নবন্দী ও অন্যান্য নাটক' বইতে অন্তর্ভুক্ত হয়েছে: স্বপ্নবন্দী, প্রিয়দর্শন, আমরা তিনজন এবং মধুর কুহক-সহ চারটি নাটক। নাটক কেবল মঞ্চের বিষয় নয়, এটি পাঠেরও বিষয়। ইউরোপে এখনও নাট্যসাহিত্যের গ্রন্থ মাঝে মাঝে সাড়া ফেলে এবং ব্যাপক পাঠ হয়। যেহেতু কাজগুলো করলাম, যেহেতু সময়, চিন্তা ও শ্রমের যোগ রয়েছে তাই গ্রন্থবদ্ধ করে নিলাম। নাট্যসাহিত্যের পাঠক, শিক্ষার্থী কিংবা দুএকজন নির্দেশক যদি পড়েন, বা মঞ্চস্থ হয় তবে সেটিকে আমার সীমিত প্রচেষ্টার বিপরীতে কম ভাববো না। '
'স্বপ্নবন্দী ও অন্যান্য নাটক' গ্রন্থের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ এবং বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা।