ময়মনসিংহে “পাট দিবস গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথি সহকারী কমিশনার মু. সাইফুল্লাহিল গালিব বলেন, “নদীমাতৃক দেশ ও সোনালি আঁশের দেশ হিসেবে বাংলাদেশ একসময় বিশ্বে পরিচিত ছিল। কিন্তু পানির উৎস কমে যাওয়ায় পাটের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বাধাগ্রস্ত হচ্ছে, যা পাট খাতের জন্য উদ্বেগজনক।” তিনি আরও বলেন, পাটজাত পণ্যের ব্যবহার যদি শুধু সৌখিনতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে ভবিষ্যতে এই শিল্প সংকুচিত হয়ে যেতে পারে।
বিশেষ অতিথি মো. এনামুল হক (ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক) বলেন, “পরিবেশবান্ধব হওয়ায় বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহার করে পাট চাষে উৎসাহিত করতে হবে।”
অনুষ্ঠানের অংশ হিসেবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও পাট অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
