বুধবার,

০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

XFilesBd

আজাদ মসজিদে হবে প্রথম জানাজা

সমাজসেবী মতিউর রহমান লাল্টুর স্ত্রী এ্যানীর জীবনাবসান। আজিমপুরে আজ দাফন

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০২:৪২, ৪ মার্চ ২০২৬

সমাজসেবী মতিউর রহমান লাল্টুর স্ত্রী এ্যানীর জীবনাবসান। আজিমপুরে আজ দাফন

কুষ্টিয়াবাসীর প্রিয় ব্যক্তিত্ব,পরোপকারী ও সমাজসেবক, সাংবাদিক মতিউর রহমান লালটুর জীবনসঙ্গিনী এবং খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর এস আর খান সাহেবের স্নেহাস্পদ ছোট বোন এ্যানী মারা গেছেন। কুষ্টিয়ার মানুষের কাছে তিনি এ্যানী ভাবি নামে পরিচিত। বাংলাদেশের অনবদ্য ক্রিকেটার ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মামীও তিনি।

মরহুমার পারিবারিক সূত্র বলছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গেল কয়েক মাস ভাইয়ের বাড়িতে থেকে তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। এমনকি সুস্থ হয়ে অল্প সময়ের জন্য দেশেও এসেছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মরহুমার জামাতা পুরোন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও মেয়ে টিভি উপস্থাপক।

মতিউর রহমান লালটুর সাথে যোগযোগ করে জানা যায়,মরদেহ দেশে আনার জন্য এমিরেটস এয়ারে টিকিট কাটলেও দুবাইয়ের পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টাতে হয়। মিস্টার লালটুর সঙ্গে যখন কথা হয় তখন তিনি ইস্তাম্বুল এয়ারপোর্টে অবস্থান করছিলেন। তাঁর ভাষায়-দুবাইতে যেহেতু সব ধরণের বিমান ওঠানামা বন্ধ। তাই এমিরেটস কর্তৃপক্ষ যাত্রীদের তার্কিস এয়ারে স্থানান্তর করে দিয়েছে। আজ বুধবার সকালে তারা ঢাকা পৌঁছাবে। তিনি আরও বলেন, অশান্ত মধ্যপ্রাচ্যে আর যুদ্ধ দামামার কারণে মরদেহ বহনকারী বিমান গেল ক’দিন ধরে মাল্টা বিমানবন্দরে আটকা ছিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মার্চ, বুধবার সকাল ৬টায় টার্কিস এয়ারে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছাবে মরদেহ। কুষ্টিয়া-আমলাপাড়ার মমতাময়ী মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতে আজ বুধবার বাদ জোহর গুলশান- এর আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। অতপর আজিমপুর কবরস্থানের নিভৃত ছায়ায় তাঁকে সমাহিত করা হবে। এ ব্যাপারে মরহুমার পরিচিতজন, শুভানুধ্যায়ী স্বজনদের প্রতি অনুরোধ করেছেন-শেষ যাত্রায় সমবেত হওয়ার।

 গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. আহসান নবাব নিজের ফেসবুকে লিখেছেন-

মতিউর রহমান লাল্টু ভাই এর সদ্যপ্রয়াত স্ত্রী এ্যানী ভাবীর ডেডবডি দেশে আসছে মার্চ ভোরে:

আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জেনেছেন যে,আমাদের অতি প্রিয় বিশিষ্ট সমাজসেবক, কুস্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কমিটির সদস্য, সাংবাদিক, সামাজিক ব্যাক্তিত্ব জনাব মতিউর রহমান লাল্টু ভাইয়ের স্ত্রী আমাদের অতি আপনজন,সদা হাস্যোজ্জ্বল "এ্যানী ভাবী" গত ২৮ ফেব্রুয়ারিতে আমেরিকার বোস্টন শহরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্নী ইলাহি রাজেউন) মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ভয়াবহ যুদ্ধের কারণে এ্যানী ভাবীর ডেডবডি বহনকারী প্লেনটি দুইদিন নিরাপত্তা জনিত কারণে মাল্টা এয়ারপোর্টে অবস্থান করছিল। অনেক চেস্টার পর অবশেষে এ্যানী ভাবীর শবদেহ ভিন্ন একটি প্লেনে আগামী মার্চ,বুধবার সকাল ৬টায়,ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছাবে। সেখান থেকে শবদেহ সরাসরি গুলশান - আজাদ মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হবে। এ্যানী ভাবি এবং লাল্টু ভাইয়ের শুভানুধ্যায়ীদের উপস্থিতি বিনীতভাবে প্রত্যাশা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন।

একইভাবে ফেসবুকে লিখেছেন অনুসন্ধানী সাংবাদিক, কবি-গবেষক ও টেলিভিশন ব্যক্তিত্ব, ড. অখিল পোদ্দার।

ড. পোদ্দার লিখেছেন-যিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, চলা-ফেরায় স্নিগ্ধ আভিজাত্য-আমাদের সেই এ্যানী ভাবী আর নেই। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গেল কয়েক মাস ভাইয়ের বাড়িতে থেকে তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। এমনকি সুস্থ হয়ে অল্প সময়ের জন্য দেশেও এসেছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

কুষ্টিয়াবাসীর প্রিয় ব্যক্তিত্ব,পরোপকারী সমাজসেবক, সাংবাদিক মতিউর রহমান লালটুর জীবনসঙ্গিনী এবং খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর এস আর খান সাহেবের স্নেহাস্পদ ছোট বোন তিনি। বাংলাদেশের অনবদ্য ক্রিকেটার সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মামীও তিনি।

মৃত্যু মানুষকে স্তব্ধ করে দেয় সত্য কিন্তু এ্যানী ভাবীর শেষ যাত্রা যেন নিদারুণ এক মহাকাব্য। অশান্ত মধ্যপ্রাচ্যে আর যুদ্ধ দামামার কারণে মরদেহ বহনকারী বিমান গেল দিন ধরে মাল্টা বিমানবন্দরে আটকা ছিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মার্চ, বুধবার সকাল ৬টায় টার্কিস এয়ারে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছাবে এ্যানী ভাবির মরদেহ। কুষ্টিয়া-আমলাপাড়ার মমতাময়ী মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতে আজ বাদ জোহর গুলশান- এর আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। অতপর আজিমপুর কবরস্থানের নিভৃত ছায়ায় তাঁকে সমাহিত করা হবে।

এ্যানী ভাবী লাল্টু ভাইয়ের পরিচিতজন, শুভানুধ্যায়ী স্বজনদের প্রতি অনুরোধ রইলো-শেষ যাত্রায় সমবেত হওয়ার। পরম শ্রদ্ধায় চোখের জল আর হৃদয়ের প্রার্থনা দিয়ে প্রিয় ভাবীকে বিদায় জানাব। সৃষ্টিকর্তা যেনো তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

বিশিষ্ট কবি ও কথাকার রেজাউল শাহ লিখেছেন-

আপনারা অনেকেই জেনেছেন যে,আমাদের অতি প্রিয় বিশিষ্ট সমাজসেবক, কুস্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কমিটির সদস্য, সাংবাদিক, সামাজিক ব্যাক্তিত্ব জনাব মতিউর রহমান লাল্টু ভাইয়ের স্ত্রী আমাদের অতি আপনজন,সদা হাস্যোজ্জ্বল "এ্যানী ভাবী" গত ২৮ ফেব্রুয়ারিতে আমেরিকার বোস্টন শহরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্নী ইলাহি রাজেউন) মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ভয়াবহ যুদ্ধের কারণে এ্যানী ভাবীর ডেডবডি বহনকারী প্লেনটি দুইদিন নিরাপত্তা জনিত কারণে মাল্টা এয়ারপোর্টে অবস্থান করছিল। অনেক চেস্টার পর অবশেষে এ্যানী ভাবীর শবদেহ ভিন্ন একটি প্লেনে আগামী মার্চ,বুধবার সকাল ৬টায়,ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছাবে। সেখান থেকে শবদেহ সরাসরি গুলশান - আজাদ মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হবে।