রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১১ ১৪৩৩

XFilesBd

এ ধারা অব্যাহত থাকবে-বিশ্বজিত সাহা

নিউ ইয়র্কে আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মাননা পেলেন ৬ শীর্ষ ব্যক্তিত্ব

আবু সাহিদ

প্রকাশিত: ০১:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০১:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নিউ ইয়র্কে আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মাননা পেলেন ৬ শীর্ষ ব্যক্তিত্ব

বিশ্ব বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ হয়েছে ৫ম নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস এক্সপো ২০২৬ (5th New York International Trade Fair & Chamber Annual Business Expo 2026)। ম্যানহাটনের ঐতিহাসিক ‘বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজ’ (BMCC), ১৯৯ চেম্বার্স স্ট্রিটে বর্ণাঢ্য  সে আয়োজনে ব্যবসা ,ব্যংকিং, বিনিয়োগ, প্রযুক্তি শিক্ষা থেকে শুরু করে সাস্থ্যসেবা ও সমাজকল্যাণে অসামান্য অবদান ও দূরদর্শী  নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ছয় বিশিষ্ট ব্যক্তিত্বকে আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা দেয়া হয়। ব্যবসায়িক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ BUCCI এবং গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স যৌথভাবে এ সম্মাননা প্রদান করেছে। সম্মাননা-সংক্রান্ত নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, পুরস্কারপ্রাপ্তদের দূরদর্শী নেতৃত্ব শুধু বৈশ্বিক বিনিয়োগ ও বাণিজ্যকেই বেগবান করেনি, বরং বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

জনাব আবুবকর হানিপ
আবুবকর হানিপ  ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (WUST) চেয়ারম্যান ও চ্যান্সেলর এবং  পিপল এনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে প্রযুক্তি শিক্ষার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে সম্মানিত করা হয়েছে। মূলত WUST-এর ‘ডিগ্রি, দক্ষতা ও ক্যারিয়ার’—এই তিনটি মূল দর্শণকে ভিত্তি করে তিনি দুই দেশসহ সারাবিশ্বে ক্যারিয়ারভিত্তিক প্রযুক্তি শিক্ষা ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করে চলেছেন।


 জনাব সৈয়দ জাকি হোসেন
 সৈয়দ জাকি হোসেন মডার্ন প্যাকেজিং ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং একজন সমাজসেবী। প্রকৌশল ও উৎপাদন খাতে  অসামান্য অবদানের  পাশাপাশি লং আইল্যান্ড ও বাংলাদেশে স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে ধারাবাহিক সমাজসেবামূলক বিনিয়োগের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
জাকি হোসেন ১৯৮৯ সালে মডার্ন প্যাকেজিং ইনকরপোরেটেড প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে তিনিই  পিডিএফ সিল ইনকরপোরেটেড ও পিনটেইল কফি ইনকরপোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা হন। স্বাস্থ্যসেবা ও শিক্ষা উদ্যোগেও তিনি পৃষ্ঠপোষকতা করে চলেছেন সমান  তালে। বুয়েট ও পলিটেকনিক ইনস্টিটিউট অব ব্রুকলিন তাঁর  প্রাতিষ্ঠানিক শিক্ষাজিবন।


জনাব লিয়াকত হোসেন
অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী উপ-সভাপতি জনাব লিয়াকত হোসেন। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে ওষধি উদ্ভাবন এবং দীর্ঘ কয়েক দশক ধরে উৎপাদন খাতে অনন্য নেতৃত্বের জন্য তিনি বিশেষভাবে সম্মানিত। যুগান্তকারী অ্যান্টি-অক্সিডেন্ট ‘REVIVIFY®’-এর উদ্ভাবকও তিনি। প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাঁর আবিষ্কৃত ও পেটেন্টকৃত ‘সুপারঅক্সাইড ডিসমিউটেজ (SOD) দ্রবণীয় ফাইবার কম্পোজিশন’ প্রযুক্তিটি যুক্তরাষ্ট্র, চীন এবং বাংলাদেশে অফিশিয়াল পেটেন্ট লাভ করেছে।

জনাব কাজী হেলাল আহমেদ

আর্থিক খাতে আন্তর্জাতিক অঙ্গনের এক দূরদর্শী দূরহ ব্যক্তিত্ব জনাব কাজী হেলাল আহমেদ। তিনি নিউ ইয়র্কভিত্তিক বৈশ্বিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও প্রাইভেট ইকুইটি গ্রুপ IFDC-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে বৈশ্বিক নেতৃত্ব এবং আধুনিক আর্থিক সেবার রূপান্তরকারী ভূমিকার জন্য তিনি সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০০১ সাল থেকে IFDC ক্যাপিটাল গ্রুপকে সফলভাবে পরিচালনার পাশাপাশি তিনি ভবিষ্যতের ব্যাংকিং ব্যবস্থা তথা বিকেন্দ্রীভূত ডিজিটাল ব্যাংক ‘ডিব্যাংক’ (DBank)-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছেন।
জনাব গোলাম ফারুক ভূঁইয়া
জিএফবি (GFB) গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব গোলাম ফারুক ভূঁইয়া। একটি বহুমুখী আন্তর্জাতিক ব্যবসায়িক গোষ্ঠী গড়ে তোলায় তাঁর উদ্যোক্তা সুলভ সাফল্য এবং বাংলা শিল্প-সংস্কৃতি ও কমিউনিটি সংগঠনে নিরবচ্ছিন্ন পৃষ্ঠপোষকতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।  সুগন্ধি উৎপাদন, আমদানি-রপ্তানি, পরিবহন এবং রিয়েল এস্টেটসহ নানা বৈচিত্র্যময় খাতে জিএফবি গ্রুপ অব কোম্পানিজের কার্যক্রম বিস্তৃত । ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসনের পর, ২০০১ সালে ‘নাইনন কর্পোরেশন’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তাঁর ব্যবসায়িক পরিধি আরও সম্প্রসারিত করেন। সফল এই ব্যবসায়ী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ জার্সির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


ডা. আরিফুর রহমান
চিকিৎসক, সফল ব্যাংকার ও সমাজসেবক—বহুমাত্রিক ব্যক্তিত্ব ডা. আরিফুর রহমান। তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান। জনস্বাস্থ্য রক্ষা, ব্যাংকিং খাতের আধুনিকায়ন এবং জনকল্যাণে অনন্য ভূমিকার জন্য তিনি এই সম্মাননায় ভূষিত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি নেওয়ার পর তিনি সৌদি আরবে কর্মজীবন শুরু করেন। দেশের প্রতি গভীর দায়বদ্ধতা থেকে তিনি বরিশালে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য ২৩ কোটি সৌদি রিয়াল তহবিল সংগ্রহ করেন এবং দেশের প্রথম সরকার-অনুমোদিত কোভিড-১৯ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল সফল করতে সরাসরি ভূমিকা রাখেন।

সম্মাননা-সংক্রান্ত নথিতে উল্লেখ করা হয়, এই স্বীকৃতির মাধ্যমে ডা. আরিফুর রহমানের ব্যবসায়িক দূরদর্শিতা, উৎকর্ষের প্রতি তাঁর অঙ্গীকার এবং বাংলাদেশের অর্থনীতিতে তাঁর অসামান্য অবদানকে বিশেষভাবে সম্মানিত করা হলো। এই সম্মাননার মাধ্যমে মূলত তাঁর অসামান্য ব্যবসায়িক অর্জন, কাজের প্রতি একনিষ্ঠতা এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাঁর চিরস্মরণীয় অবদানকে চিরস্থায়ী স্বীকৃতি দেওয়া হয়েছে।