সোমবার,

১৭ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১ ১৪৩৩

XFilesBd

সাভারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত

মহসিন খান বুলবুল, সাভার

প্রকাশিত: ২৩:০৮, ১৬ আগস্ট ২০২৬

সাভারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত

 “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত  এই কর্মসূচি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। 


​রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং উপজেলার মৎস্য উৎপাদনের বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি জানান, আধুনিক ও পরিবেশবান্ধব চাষপদ্ধতি অনুসরণের মাধ্যমে সাভার উপজেলা মাছ উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধিতে আইন প্রয়োগ ও জনসচেতনতার ওপর  বিশেষ গুরুত্ব আরোপ করেন।
​অনুষ্ঠানে সাভার উপজেলার সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে সাভার মডেল থানা পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা, কর্মচারী, মৎসচাষী,মৎসজীবি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  পনেরো দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে মৎস্যচাষ পরামর্শ, মাছ চাষীদের প্রশিক্ষণ মৎসজীবিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, স্কুল কলেজে রচনা, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছে আয়োজকরা।