বৃহস্পতিবার,

২০ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৪ ১৪৩৩

XFilesBd

কলকাতায় আগুনে মৃত্যু সাভারের আহম্মেদ বাবুর বাড়িতে শোকের মাতম

মহসিন খান বুলবুল, সাভার

প্রকাশিত: ০১:৫২, ২০ আগস্ট ২০২৬

আপডেট: ০১:৫৭, ২০ আগস্ট ২০২৬

কলকাতায় আগুনে মৃত্যু সাভারের আহম্মেদ বাবুর বাড়িতে শোকের মাতম

শোকের মাতম চলছে সাভারের আমিন বাজারে, বাংলাদেশ থেকে ব্যবসায়ী কাজে কলকাতায় যাওয়া  নয়জন বাংলাদেশী  শিখা ইন নামে একটি হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান । তাদের একজনের বাড়ি  সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার আহামেদ বাবু , পরিবারের চার ভাইয়ের মাঝে সবার ছোট আহমেদ বাবু।
নয় বছরের এক মেয়ে চার বছরের শিশু সন্তান রয়েছে নিহতের । অগ্নিদগ্ধে নিহতের  বাবার নাম আদম আলী।

তিনি সাভারের আমিন বাজারে এম এ হোসেন টাওয়ারে কিউট কসমেটিক্স নামে দোকানের স্বত্বাধিকারী।  পরিবারের পক্ষ থেকে জানানো হয় সোমবার রাতে ব্যবসার উদ্দেশ্যে কলকাতা যান আহমেদ বাবু। 
দীর্ঘ দিন ভারতের ভিসা বন্ধ থাকায় দুই বছর পরে উনি কলকাতায় গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। স্বজনরা জানান , আজকে দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয় নিহতের খবর এবং পরবর্তীতে নিহতের ছবি ভারতীয় হাইকমিশন থেকে পাঠালে পরিবারের পক্ষ থেকে ছবি দেখে শনাক্ত করেন যে ইনি আহমেদ বাবু।