রোববার,

২৮ জুন ২০২৬

|

আষাঢ় ১৩ ১৪৩৩

XFilesBd

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

সুলতান মাহমুদ রেজা, রাজশাহী

প্রকাশিত: ০৩:৫১, ২৮ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৩ বিজিবি। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। শনিবার (২৭ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ৫৩ বিজিবির মাসুদপুর বিওপির সদস্যরা বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে চৌধুরী স্মরণী গ্রাম থেকে এসব ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা-এ হস্তান্তর করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, মাদকের বিরুদ্ধে সংস্থাটির ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে চলতি জুন মাসজুড়ে বিভিন্ন অভিযানে মোট ১,১৬১ বোতল এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব অভিযানে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ হওয়া মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।