ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম যুগ্নসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। মঙ্গলবার জেলা প্রশাসকের অফিসে ফুলেল শুভেচ্ছা জানাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন খান ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ঢাকা জেলার সভাপতি মোঃ আসাদুজ্জামান। দেশের প্রত্থিতযশা ভূমি কর্মকর্তা ও একাধিকবার সততা পুরস্কারপ্রাপ্ত অফিসার মোঃ মনিরুজ্জামান এই মিশনের নেতৃত্ব দেন। উল্লেখ্য মো. মনিরুজ্জামান ঢাকা জেলার সেরা ভূমি কর্মকর্তা হিসেবে সনদপ্রাপ্ত ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ঢাকা জেলার সাধারণ সম্পাদক। এ সময় সংগঠনের ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে জেলা প্রশাসক ফরিদা খানম কর্মকর্তাদের কাজের যারপরনাই প্রশংসা করেন। সাভার, ধামরাই, আমিনবাজার এলাকায় ভূমিদস্যুদের বাধা উতরে শতভাগ সেবা নিশ্চিত করাতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ঢাকা জেলার সাধারণ সম্পাদক মো, মনিরুজ্জামানকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান। জেলা প্রশাসক বলেন, ভূমি সেবা দিতে গেলে বিশেষ একটি শ্রেণির আস্ফালন, লোকাল সাংবাদিক, গডফাদার, ইউটিউবার, ছোট বড় ভূমিদস্যুদের মোকাবেলা করেই কাজ করতে হয়। মাঠে যারা কাজ করছেন তাদের জন্য এটি প্রতিদিনকার চ্যালেঞ্জ। তবু পিছপা হওয়া যাবে না। সাধারণ মানুষের ভূমিসেবা নিশ্চিত করতেই হবে। এ ব্যাপারে আমি আপনাদের পাশে আছি। যেকোন সমস্যায় আমাকে পাশে পাবেন আপনারা। এ ব্যপারে তিনি ভয় না পেয়ে সততার সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তাদের উৎসাহ প্রদান করেন।
