রোববার,

০৮ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৩ ১৪৩২

XFilesBd

খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই  শিশু নিখোঁজ।

এস এম সবুজ, (খোকসা), কুষ্টিয়া।

প্রকাশিত: ১৭:৫৭, ৭ মার্চ ২০২৬

আপডেট: ০৪:৫৩, ৮ মার্চ ২০২৬

খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই  শিশু নিখোঁজ।

কুষ্টিয়া খোকসা উপজেলার গড়াই নদীতে গোসল করতে নেমে দুই  শিশু নিখোঁজ হয়েছে। শনিবার বিকেলে উপজেলার খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শিশু একসাথে নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে দুই শিশু পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়, খবর পেয়ে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন।

এদিকে স্থানীয় এলাকাবাসীরাও নদীতে নেমে নিখোঁজ শিশুদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।