রোববার,

২১ জুন ২০২৬

|

আষাঢ় ৮ ১৪৩৩

XFilesBd

আলো ছড়িয়ে দেয়ার আহ্বান ফিরে দেখার

তারুণ্যের তূর্যধ্বনি: রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা: ফিরেদেখা’র নতুন কমিটি

সাকিল মাসুদ, রংপুর হতে

প্রকাশিত: ১৭:১৩, ১০ মে ২০২৬

তারুণ্যের তূর্যধ্বনি: রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা: ফিরেদেখা’র নতুন কমিটি

শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর আইডিয়া পাঠাগারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত ‘ফিরেদেখা’র ৪১০তম মননপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। আসর শেষে রংপুরের বিশিষ্ট কবি-লেখকদের উপস্থিতিতে ফিরেদেখার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘তারুণ্যের তূর্যধ্বনি— রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬’ আয়োজনের লক্ষ্যে লেখক ও সহকারী অধ্যাপক বাবুল সরকারকে আহ্বায়ক এবং কবি ও সম্পাদক সাকিল মাসুদকে সদস্যসচিব করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক: কবি সভাপতি তাপস মাহমুদ, কবি আব্দুর রশিদ, সহকারী জেলা শিক্ষা অফিসার কবি আনোয়ারুল ইসলাম, কবি গোলাম সারোয়ার সম্রাট।
যুগ্ম সদস্য সচিব: কবি আহমেদ মওদুদ, সাংবাদিক লাবনী ইয়াসমিন লুনি, কবি আলামিন ইসলাম, কবি ফারহানা হাসান বীথি, কবি জিনাত মলি, কবি রেজা হক, বেরোবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
সদস্য: গীতিকার নীলরতন সরকার, সংগীতশিল্পী কেএম আলী সম্রাট, কবি রাজ্জাক দুলাল, মো. ফাত্তাহান আলী, আব্দুল কুদ্দুস, বায়জীদ বোস্তামী, শফিকুল ইসলাম আবির, শিপুন আক্তার, হাসান রোকন, শরিফ উর রহমান, কামরুন নাহার, নোমান ফেরদৌস প্রমুখ।

বাস্তবায়ন কমিটির উপদেষ্টা— বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, লেখক ও বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা কালী রঞ্জন বর্মন, লেখক রেজাউল করিম মুকুল, এনসিটিবির সদস্য কথাসাহিত্যিক মাসুদুল হক, কবি-সম্পাদক সালেম সুলেরী, রংপুর আরআরএফ-এর কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. আব্দুর রাজ্জাক, রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হাসান, কথাসাহিত্যিক ও গবেষক নুরুননবী শান্ত, সহযোগী অধ্যাপক আজাহারুল ইসলাম দুলাল, কথাসাহিত্যিক নার্গিস আক্তার বানু ঝর্ণা এবং কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদ,  কথাসাহিত্যিক সাজিদ রহমান।
সভায় ‘রংপুর সাহিত্য উৎসব ২০২৫’ এবং ‘তিস্তাপারে আড্ডা ও কবিতা উৎসব ২০২৬’-এর আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও নিরীক্ষা করা হয়।
বৈশাখ উপলক্ষে প্রকাশিত ‘হাঁড়িয়াকোণ’ সংখ্যার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
‘তারুণ্যের তূর্যধ্বনি— রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা’ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের কবি-লেখকদের আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি লেখকদের মূল্যায়নে  প্রতিবছরের ন্যায় সাহিত্যের বিভিন্ন ক্যাটাগরিতে ফিরেদেখা পদক প্রদান করা হবে।


অনুষ্ঠানে সকল বয়সের লেখককে নিয়ে একটি মিশ্র সাহিত্যচর্চার গঠনমূলক, গবেষণামূলক ও তুলনামূলক আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি রংপুরের লেখকদের সাথে সারা দেশের লেখকদের সৃজনশীল মেলবন্ধনের লক্ষ্যে আয়োজনকে বহুমাত্রিক করে তোলার পরিকল্পনার কথাও সভায় তুলে ধরা।